28 C
Dhaka
Saturday, September 5, 2026

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

বগুড়ার শিবগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী হঠাৎ সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও গাড়ির নিরাপত্তারক্ষী আহত হন। প্রতিমন্ত্রীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ায় নেওয়া হয়েছে বলে জানা যায়

এদিকে গুরুতর আহত পথচারী ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles