30 C
Dhaka
Friday, August 28, 2026

আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আহমাদ আতাউল্লাহ সালমান জানিয়েছেন, আমি আর মিউজিকের সঙ্গে গান পরিবেশন করবো না। এটি তার নিজের ও পরিবারের সিদ্ধান্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় উল্লেখ করেছেন তিনি।

একই সঙ্গে নিজের আগের কিছু পরিবেশনা নিয়ে দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা ও দোয়া চেয়েছেন সালমান। তিনি জানিয়েছেন, যারা তাকে স্নেহ করেন এবং কল্যাণ কামনা করেন, তারা দীর্ঘদিন ধরে মিউজিকের সঙ্গে গান পরিবেশন থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে আসছিলেন।

সালমান বলেন, ২০২৪-পরবর্তী বিশেষ প্রেক্ষাপটে সংগঠনের কয়েকজনের পরামর্শে সাধারণ মানুষের কাছে কাওয়ালির মাধ্যমে একটি নতুন ধারার সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ‘কাসিদা ব্যান্ড’-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানেও তিনি গান পরিবেশন করেন।

তবে এসব পরিবেশনায় বাদ্যযন্ত্র ব্যবহারের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। বিশেষ করে সালমানের পারিবারিক ও রাজনৈতিক পরিচয় সামনে আসার পর বিষয়টি নিয়ে তার সমর্থকদের মধ্যেও নানা ধরনের মতামত দেখা যায়।

সালমান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ছেলে। বাবার ইসলামী রাজনৈতিক পরিচয়ের সঙ্গে ছেলের মিউজিকের সঙ্গে গান পরিবেশনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন ও মন্তব্য করেছেন।

তবে সালমান তার ঘোষণায় স্পষ্ট করেছেন, তার সাংস্কৃতিক কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল মানুষের কাছে একটি নির্দিষ্ট সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যকে তিনি এখনও সঠিক বলে মনে করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles