30 C
Dhaka
Sunday, August 23, 2026

জ্বালানি সংকট সরকারের কারণে নয়, বৈশ্বিক যুদ্বের কারণে হয়েছে : রিজভী

ডেস্ক রিপোর্ট, জলকদর নিউজ, ঢাকা।
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

যুদ্ধের কারবৈশ্বিকভাবে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব গ্যাস ও এলএনজি সরবরাহেও পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সংকটের অন্যতম বড় কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হওয়ায় গ্যাস ও এলএনজি সরবরাহে প্রভাব পড়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে এবং কোথাও কোথাও গ্যাসের অভাবে কলকারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সংকটের মধ্যেও সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেসব এলাকায় সংকট দেখা দিয়েছে, সেখানে জনগণের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনকল্যাণ, সামাজিক সুরক্ষা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো. জহির উদ্দিন স্বপনসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles