তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদী মনছুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (২২ আগষ্ট) ইলেকশন ও ব্যালটের মাধ্যমে ব্যবসায়ীদের ভোটে দুই বছরের জন্য নতুন এ কমিটি নির্বাচিত হয়।
নির্বাচনে সভাপতি পদে মৌলানা আহমদ ছগির এবং সাধারণ সম্পাদক পদে মনির উদ্দিন সিকদার নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি আগামী দুই বছর মনছুরিয়া বাজারের ব্যবসায়ী ও ব্যবসায়ীদের কল্যাণে দায়িত্ব পালন করবে।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে মোরশেদ আলম এবং অর্থ সম্পাদক হিসেবে মাহমুদ হোসেন দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাদ্দাম হোসেন, মৌলানা মোস্তাক আহমেদ ও মোঃ সেলিম। এ নিয়ে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও তিনজন সদস্যসহ মোট সাত সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হওয়ায় মনছুরিয়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত সভাপতি মৌলানা আহমদ ছগির ও সাধারণ সম্পাদক মনির উদ্দিন সিকদার ব্যবসায়ী সমাজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে বাজারের ব্যবসায়ীদের ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে মনছুরিয়া বাজারকে আরও সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে নতুন কমিটির �


