29 C
Dhaka
Friday, August 14, 2026

মাত্র দুই মাসে হাফেজ হলেন ১৩ বছরের মুসাইব

বরিশালের গৌরনদীতে মাত্র ২ মাস ১৩ দিনে অর্থাৎ ৭৩ দিনে পবিত্র কোরআনুল কারিম সম্পূর্ণ মুখস্থ করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে ১৩ বছর বয়সী মুসাইব হোসাইন। দ্রুততম সময়ে হিফজ সম্পন্ন করায় তাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান।

মুসাইব হোসাইন গৌরনদী উপজেলা গেটসংলগ্ন উবাই ইবনে কাব (রা.) হিফজুল কোরআন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মিজানুর রহমান বেপারীর ছেলে।

পরিবার ও মাদরাসা সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী মুসাইব। প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নকালে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের মেধা তালিকায় স্থান করে নিয়ে বিভিন্ন পুরস্কার অর্জন করে সে।

ছেলের মেধা ও প্রতিভাকে দ্বীনি শিক্ষায় কাজে লাগানোর লক্ষ্যে পরিবারের সদস্যরা তাকে হিফজুল কোরআন মাদরাসায় ভর্তি করা হয়।

সেখানে ভর্তি হওয়ার পর শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, নিয়মিত অনুশীলন ও নিজের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ৭৩ দিনে পুরো কোরআন মুখস্থ করে মুসাইব।

মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারী একরামুল হক বলেন, অন্য শিক্ষার্থীরা যখন বিকেলে খেলাধুলা করত কিংবা রাতে ঘুমাত, তখন মুসাইব কোরআন তেলাওয়াত ও মুখস্থে ব্যস্ত থাকত। প্রবল আগ্রহ ও একাগ্রতার কারণে কখনো কখনো সে একদিনেই এক পারা কোরআন মুখস্থ করেছে। এটি আল্লাহর বিশেষ রহমত ও তার কঠোর পরিশ্রমের ফল।

ছেলের এমন সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন বাবা মিজানুর রহমান বেপারী। তিনি ছেলের ভবিষ্যৎ সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মুসাইব হোসাইন জানায়, বড় হয়ে সে একজন বিশিষ্ট আলেম হতে চায়। এ লক্ষ্য পূরণে সবার কাছে দোয়া কামনা করেছে সে।

মুসাইবের এই অর্জন তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও প্রশংসা ও আগ্রহের সৃষ্টি করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles