নিজস্ব প্রতিবেদন
বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই টিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মাঝে ১৫ বান ঢেউটিন বিতরণ করা হয়। টিন বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাঁশখালীর মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি,

এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা আলি হোসাইন, সাবেক ছাত্রনেতা দিদারুল ইসলাম মঞ্জু ও শ্রমিক নেতা আবুল মোস্তফা সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
ইউনিয়ন জামায়াতের সভাপতি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। মানুষের কল্যাণে পাশে ছিলাম, আছি এবং থাকবো।


