33 C
Dhaka
Wednesday, August 12, 2026

কর্ণফুলী নদীর তীরে মিললো বাঁশখালীর জান্নাতুল ফেরদৌসের বস্তাবন্দি মর/দেহ

ডেস্ক রিপোর্ট

গত ১ আগস্ট পিডিবি ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তের জন্য পরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মরদেহের বিষয়ে তথ্য প্রচার করা হয়। এরপর জান্নাতুলের পরিবারের সদস্যরা সদরঘাট নৌ থানায় এসে মরদেহের জুতা, কানের দুল, পোশাক ও চেহারা দেখে সেটি তাদের পরিবারের সদস্যের বলে শনাক্ত করেন!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকার নুরুল ইসলামের মেয়ে ছিলেন ২৮ বছরের জান্নাতুল ফেরদৌস। থাকতেন চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকায়। কাজ করতেন জুতার কারখানায়। প্রথম বিয়ে টিকে নি। চাকরি করার সময় দ্বিতীয় বিয়ে করেছিলেন পরিবারকে না জানিয়েই। সে কারণে পরিবার মেনে নেয়নি। তবে দ্বিতীয় স্বামীর সাথে দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিলো!

পূর্বপরিকল্পিতভাবে জান্নাতুলকে হ/ত্যার পর তার ম/রদে/হ বস্তাবন্দি করে কর্ণফুলী নদীর তীরে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হ/ত্যার পেছনে কী কারণ ছিল এবং কারা এতে জড়িত, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles