প্রকাশ: 15:09, 12/08/2026
ডেস্ক রিপোর্ট
ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রীর করা মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ও ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,
রাজধানীর শাহবাগ থানায় এক ছাত্রদল নেত্রীর দায়ের করা প’র্নো’গ্রা’ফি আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে রাঙামাটি থেকে ওই দুজনকে আটক করে ঢাকায় নিয়ে গেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. কামালউদ্দিন বলেছেন,
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদের সামনে থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে প্রথমে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে সুমনের ফোন পেয়ে সেখানে যায় সাংবাদিক সৈকত। সেখানে গোয়েন্দা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। পরে তাকেসহ সুমনকে আটক করে পুলিশ।
জানা গেছে, সম্প্রতি ওই ছাত্রদলের নেত্রীর একটি আ’প’ত্তি’ক’র ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে শাহবাগ থানায় মামলা করেন তিনি। তবে এই বিষয়ে ওই ছাত্রদলের নেত্রীর বক্তব্য পাওয়া যায়নি।



