ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || সংগঠন সংবাদ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আগামীকাল (২৭ নভেম্বর) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ৮টায় চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মজিবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক হারুনুর রশিদ খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৬ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানছুর।
সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।
এছাড়াও সম্মেলনে মহানগরী ও জেলার উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ফেডারেশনের কেন্দ্রীয়, মহানগরী ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সম্মেলন উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে শ্রমিক, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সম্মেলনে আসার আগে আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মেলনের আসনসংক্রান্ত কার্ড সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: সম্মেলনের প্রচারপত্র।



