23 C
Dhaka
Thursday, November 26, 2026

বাঁশখালীতে মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালীতে থানার আধা কিলোমিটারের মধ্যে প্রধান সড়কে মিছিলের নেতৃত্ব দেওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতা পারভেজ হোসেনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পারভেজ উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা আনন্দপাড়া এলাকার মোহাম্মদ বদিউল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের সময় বাঁশখালীর প্রধান সড়কের দারোগা বাজার-মহাজনঘাটা এলাকায় ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন পারভেজ হোসেন।

থানার কাছাকাছি প্রধান সড়কে প্রকাশ্যে এ ধরনের মিছিলের ঘটনা জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর থেকে পারভেজকে গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, দিনের বেলায় মহাজনঘাটা এলাকায় মিছিলে নেতৃত্ব দেওয়া পারভেজকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এর আগে আরও তিনজনকে আটক করা হয়েছিল।

গ্রেফতার পারভেজের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles