ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || রাজনীতি
হিংসাত্মক ও সংঘাতময় রাজনীতি পরিহার, মব সন্ত্রাসের অবসান, জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য ও বন্দর চুক্তি বাতিল এবং রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় সর্বদলীয় জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও আহ্বান তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা ও অস্থিতিশীলতা নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহনশীলতা, সংলাপ ও সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জননিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় সংঘাতের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
এ সময় জাতীয় সংকট মোকাবিলায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সর্বদলীয় জাতীয় সংলাপের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


