ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || বাংলাদেশ
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন। আজ সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি ২৯ রোডে অবস্থিত মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে পৌঁছালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
তাঁর মুক্তিকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।


