32 C
Dhaka
Monday, November 2, 2026

হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় অন্তর্বর্তীকালীন জামিন

ঢাকা, ১ নভেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।

রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আদালতে তাঁর পক্ষে জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় সরকারি কাজে বাধা, দায়িত্ব পালনরত কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে আখতারুজ্জামানের বিরুদ্ধে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। পরে ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ২৬ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতেও তাঁর জামিন আবেদন খারিজ হয়।

সর্বশেষ হাইকোর্টে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানতে রাষ্ট্রপক্ষের প্রতি রুল জারি করা হয়েছে।

সূত্র: বাসস,

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles