27 C
Dhaka
Wednesday, October 28, 2026

সরকারি আলাওল কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন-২০২৬ আয়োজনের প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || শিক্ষা

চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি আলাওল কলেজে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন-২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি আলাওল কলেজ শাখা। আগামী ৭ নভেম্বর, শনিবার সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‘হে নবযাত্রী, ক্যাম্পাসের সবুজ আঙিনায় খুঁজে নাও জ্ঞান, বন্ধুত্ব ও আলোর ঠিকানা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করার পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩ নভেম্বর ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন্য নির্ধারিত অনলাইন ফরমের লিংক: https://forms.gle/KRkfhBFmiJPKjQss7

অনুষ্ঠানসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৬৪২-৭৭২৯৯৫ নম্বরে।

অনুষ্ঠানটির আয়োজন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি আলাওল কলেজ শাখা, বাঁশখালী, চট্টগ্রাম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles