27 C
Dhaka
Wednesday, October 28, 2026

রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

টোকিও, ২৮ অক্টোবর ২০২৬:

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাপানের রাজধানী টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট সুসুমু কাতাওকার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), গাড়ি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানান। তিনি বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে জেট্রোর ভূমিকারও প্রশংসা করেন।

এ ছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়। বাংলাদেশের কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায়ও জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে জেট্রো প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা বাংলাদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থানের কারণে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে জাপানি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টদের মতে, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং নতুন শিল্পখাতে বিনিয়োগ আকর্ষণ করা গেলে বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles