26 C
Dhaka
Saturday, October 10, 2026

লোহাগাড়ায় সারের ডিলারশিপে আ’লীগ, ইউএনও’কে হুঁশিয়ারি

লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালাহ উদ্দীন চৌধুরী সোহেল। নিয়োগপ্রাপ্ত ডিলারদের নিয়োগ বাতিল করে বিএনপির নেতাকর্মীদের সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার চুনতিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

সালাহ উদ্দীন চৌধুরী সোহেল বলেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছেন। অথচ এখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে সারের ডিলার হিসেবে নিয়োগ পান, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের নামের তালিকা কীভাবে জেলায় পাঠানো হয় এবং কেন তাদের নাম চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে, তার জবাব সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিতে হবে।
ইউএনও ও কৃষি কর্মকর্তাকে উদ্দেশ্য করে সোহেল বলেন, এই সময়েও আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে সারের ডিলার হন? তাদের নামের তালিকা কীভাবে জেলায় যায়? কেন আপনারা তাদের নাম চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন? এসবের দায়দায়িত্ব আপনাদের নিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, কথিত নিয়োগপ্রক্রিয়ার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। নিয়োগপ্রাপ্ত ডিলারদের বাতিল করে বিএনপির নেতাকর্মীদের সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার দাবিও জানান তিনি।

স্থানীয় পর্যায়ে কলাউজান, বড়হাতিয়া ও চরম্বা এলাকায় সারের ডিলার নিয়োগ নিয়ে এ বক্তব্য দেন তিনি। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ বলেন,যারা আবেদন করেছেন তাদের মধ্যে যাচাই-বাছাই করে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম জেলায় পাঠানো হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আগে কেন জানায়নি সেই প্রশ্নও রাখেন তিনি।

উল্লেখ্য, লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে সম্প্রতি সারের ডিলার নিয়োগের তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক সভা-সমাবেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles