26 C
Dhaka
Saturday, October 10, 2026

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন

নিউজ ডেস্ক, জলকদর নিউজ :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১২ সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে। কমিটিতে দলের জাতীয় নির্বাহী কমিটির নেতাদের পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে। সদস্য সচিব করা হয়েছে দলের আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

১. জয়ন্ত কুমার কুন্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি।

২. অপর্ণা রায় দাস, সহ-প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি।

৩. অমলেন্দু দাস অপু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি।

৪. জন গোমেজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি।

৫. অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি।

৬. রমেশ দত্ত, সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি।

৭. পার্থ দে মন্ডল, শ্রম বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি।

৮. জয়দেব রায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি।

৯. মিল্টন বৈদ্য, সাবেক ছাত্রনেতা।

১০. গণেশ চন্দ্র রায় সাহস, সভাপতি, ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা প্রেরক:
মুহম্মদ মুনির হোসেন
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles