29 C
Dhaka
Monday, October 12, 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যারা

ডেস্ক রিপোর্ট, মোহাম্মদ হেফাজ উদ্দীন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১২ অক্টোবর, অংশ নিতে পারবেন কারা?জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন-২০২৭ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী ১২ অক্টোবর। ২০২৭ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে অংশ নিতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন স্নাতক, স্নাতকোত্তর ও পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং এমফিল-পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষকেরা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১২ নভেম্বর ২০২৬।কোন পরীক্ষায় উত্তীর্ণরা অংশ নিতে পারবেন?জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন কোর্সের জন্য উত্তীর্ণ হওয়ার বছর আলাদা করে নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার নামউত্তীর্ণ হওয়ার সাল
স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান)২০১৩–২০২৪
মাস্টার্স ফাইনাল২০১৩–২০২৩
বিবিএ২০১৩–২০২৩
এমএড২০১৩–২০২৩
বিএসসি ইন সিএসই২০১৩–২০২৩
এলএলবি ফাইনাল২০১৩–২০২৩
বিএফএ অনার্স ও বিএফএ পাস২০১৩–২০২৩
এমবিএ২০১৩–২০২২
বিএড অনার্স২০১৪–২০২৩
বিএসসি ইন ইসিই২০১২–২০২৩
এমএসসি ইন সিএসই২০১১–২০২২
বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট২০১৯–২০২৩
অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট২০২০–২০২৪
অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ২০১৯–২০২২
বিএসসি অনার্স ইন এফডিটি, এএমটি ও কেএমটি২০২২–২০২৩
এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট২০২২–২০২৩
মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট২০১৬–২০২৩
মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম২০২০–২০২২
এমপিএড২০২০–২০২৩
এমএসএড২০১০–২০২৪
অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএ২০১৬–২০২৫
এমফিল/পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষক২০১৬–২০২৫

রেজিস্ট্রেশন ফি কত?
রেজিস্ট্রেশন ফি: ৪,০০০ টাকা অথবা ৪০ মার্কিন ডলার।
সনদ ফি: প্রতিটি সনদের জন্য ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার।

আগে মূল সনদ গ্রহণ করা থাকলে সংশ্লিষ্ট সনদের জন্য পুনরায় সনদ ফি দিতে হবে না।
পেমেন্ট করা যাবে সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
অনলাইনে আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সমাবর্তন পোর্টালে প্রবেশ করতে হবে।

রেজিস্ট্রেশন শুরু-১২ অক্টোবর ২০২৬, আবেদনের শেষ তারিখ- ১২ নভেম্বর ২০২৬।

সমাবর্তন রেজিস্ট্রেশন পোর্টাল, অফিশিয়াল ওয়েবসাইট: জাতীয় বিশ্ববিদ্যালয়

বিশেষ দ্রষ্টব্য: আপনি যদি অনার্স বা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনার পরীক্ষার ফল প্রকাশের সালটি ওপরের তালিকার সঙ্গে মিলিয়ে নিন। নির্ধারিত বছরের মধ্যে উত্তীর্ণ হলেই আবেদন করার সুযোগ থাকতে পারে; তবে চূড়ান্ত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিশ্চিত করুন।

সূত্র: ‌‌‌‌”জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন-২০২৭ সংক্রান্ত” বিজ্ঞপ্তির আলোকে প্রতিবেদন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles