29 C
Dhaka
Monday, September 28, 2026

আগামীতে ইতিহাস সৃষ্টি করে ক্ষমতায় আসছে জামায়াত : সংগীতশিল্পী জায়েফ

মোহাম্মদ হেফাজ উদ্দীন : নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী দিনে ক্ষমতায় আসবে এবং ইতিহাস সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী জায়েফ খান নাদিম।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

জায়েফ খান নাদিমের দাবি, জামায়াত দেশের অন্যতম পুরোনো ও সুসংগঠিত রাজনৈতিক দল। দীর্ঘ সময় রাজনৈতিকভাবে পিছিয়ে থাকলেও দলটি সাংগঠনিক পরিকল্পনা, শৃঙ্খলা ও ‘চেইন অব কমান্ড’-এর মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।

২০২৬ সালের নির্বাচন প্রসঙ্গেও তিনি নিজের রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরেন। তার দাবি, ওই নির্বাচনে জামায়াত চাইলে ক্ষমতায় আসতে পারত এবং জনগণের সমর্থনও দলটির দিকে ছিল। তবে তার ভাষ্য অনুযায়ী, দলটি তখন ক্ষমতায় যাওয়ার পরিবর্তে নিজেদের রাজনৈতিক পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে।

ভবিষ্যৎ রাজনীতি নিয়ে জায়েফ বলেন, বর্তমান সরকারের পর জামায়াত ক্ষমতায় আসবে এবং দীর্ঘ সময় দেশ পরিচালনা করবে। এরপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং পরবর্তীতে আবারও জামায়াত ক্ষমতায় আসতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles