25 C
Dhaka
Thursday, October 8, 2026

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট, জলকদর নিউজ :

দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ২০ মাসে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে ৬৪৩ শিশু নিহত হয়েছে। অর্থাৎ মাসে গড়ে ৩২ জনের বেশি শিশু প্রাণ হারিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত অন্তত ১ হাজার ৮৯০ শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪০৭ শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। একই সময়ে ৫৮০ শিশু ধর্ষণ এবং ৩১৮ শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে।

শুধু ২০২৬ সালের প্রথম চার মাসেই ৫১৯ শিশু নির্যাতনের শিকার হয়েছে। এ সময়ে ১৯৫ শিশুর মৃত্যু হয়েছে বলে এইচআরএসএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যেও শিশুদের ওপর সহিংসতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত অন্তত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং ৪৬ শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে। এ সময়ে ধর্ষণের পর অন্তত ১৪ শিশুকে হত্যা করা হয়।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব ঘটনা শিশু সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার বিষয়টি সামনে আনছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার, কার্যকর আইন প্রয়োগ এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles