ক্যাম্পাস (চবি) প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে ‘আজাদীর বই উৎসব’। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বই উৎসবে বিভিন্ন ধরনের বইয়ের সমাহার ছিল। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পছন্দের বই সংগ্রহ করেন। পাশাপাশি বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে আয়োজনটির বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।



