নিউজ ডেস্ক জলকদর নিউজ
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (APG) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ায় এক অনুষ্ঠানে ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
IPU-এর এশিয়া-প্যাসিফিক গ্রুপে বর্তমানে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংসদীয় প্ল্যাটফর্মের নেতৃত্ব বাংলাদেশের স্পিকারের হাতে আসায় আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও ভূমিকা আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, APG-এর চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ দেশের সংসদীয় কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।
একই সঙ্গে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক সংসদীয় ফোরামে আরও কার্যকরভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


