27 C
Dhaka
Thursday, October 1, 2026

সিলেটে ভারতীয় অ/স্ত্রসহ কোটি টাকার চালান জব্দ

সিলেট জেলা প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ অস্ত্র, গুলি, মদ ও বিভিন্ন পণ্যসহ এক কোটি ৭০ লাখ টাকার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, শুক্রবার (১ অক্টোবর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ দল গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি সিঙ্গেল ব্যারেল শটগান এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, প্রসাধনী, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, জ্বালানি পানীয়সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়েছে।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles