
চট্টগ্রামের বাঁশখালীতে উপকূলীয় এলাকায় কল-কারখানা স্থাপন করে বেকার সমস্য় সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (০৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে পরিকল্পিত কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের লবন চাষীদের স্বার্থ রক্ষা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।


