33 C
Dhaka
Wednesday, September 9, 2026

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের উপর হামলাকারী আওয়ামী লীগের ৮ নেতাকর্মী শনাক্ত

অনলাইন ডেস্ক : জলকদর নিউজ

গত সোমবার (৭ সেপ্টেম্বর) অভিনেত্রী আজমেরী হক বাঁধন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থান করছিলেন।

রাতে ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই, ভাবি ও শিশুসন্তানের সঙ্গে থাকার সময় একদল প্রবাসী বাংলাদেশির সঙ্গে তাঁর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

বাঁধনের অভিযোগ, ওই ব্যক্তিরা তাঁর দিকে পানি, কোক/কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন, তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন, তাঁর মোবাইল ফোন ফেলে দেন এবং কানের পাশে আঘাত করেন। তাঁর সঙ্গে থাকা শিশুটিও ভয় পেয়ে যায়।

বাঁধনের দাবি, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেন। তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে কটাক্ষ করা এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

পরিচয় প্রকাশ হওয়া কয়েকজনের মধ্যে রয়েছে
মনিরুল হাওলাদার, মাদারীপুরের বাসিন্দা। তিনি আগে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, শিপল মাহমুদ বিপ্লব,শরীয়তপুর। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আগে ছাত্রলীগের কর্মী এবং বর্তমানে ভেনিস আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন, ইলিয়াস মিয়া ব্রাহ্মণবাড়িয়ার, আলতাফ পাহাড় শরীয়তপুর, স্থানীয় সূত্রের দাবি, তিনি আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে ভেনিস যুবলীগের সঙ্গে সম্পৃক্ত।

ঘটনার পর বাঁধন ইতালির পুলিশের সহযোগিতা নেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁকে থানায় অভিযোগ/মামলা করার ক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতালি সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

বাঁধন ইতালিতে গিয়েছিলেন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে। সেখানে সিনেমাটির প্রদর্শনী ছিল তাঁর ইতালি সফরের মূল কারণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles