মো: রায়হান
বাঁশখালী পূর্ব বড়ঘোনা এমদাদ মিয়া সড়কের সংষ্কার কাজের উদ্বোধন।

গত বুধবার (১০ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এমদাদ মিয়া সড়কের (দৈর্ঘ্য ৭০০ ফিট ও প্রস্থ ৮ ফিট) ডাবল ইট সলিং কাজের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

সড়ক সংষ্কার উদ্বোধনে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণির পেশার উপকারভোগীরা।


