26 C
Dhaka
Tuesday, November 17, 2026

আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার আলোচিত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঘোষণা করছেন হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করছেন। মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে রায় পড়া শুরু হয়।

মঙ্গলবার দুপুরে প্রকাশিত সংবাদ অনুযায়ী, হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তাঁদের আপিল খারিজ করে দেওয়া হয়েছে। চ্যানেল

২০২৬ সালের ১৯ মে রাজধানীর পল্লবীর একটি আবাসিক ভবনে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। শিশুটির মরদেহ খণ্ডবিখণ্ড অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন।

তদন্ত শেষে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারিক কার্যক্রম শেষে মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন।

এ ছাড়া সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে আসামিরা বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আজ ১৭ নভেম্বর হাইকোর্ট রায় ঘোষণা করেন।

শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। হাইকোর্টের এ রায়ের মধ্য দিয়ে মামলাটির বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles