ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || বিশেষ, অন্যান্য
দক্ষিণ চট্টগ্রামের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও বরেণ্য ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইছহাক হুজুর (ম.জি.আ.) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ে আগমন করেন। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদে আছর শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত শেষে তিনি ডাকসুতে উপস্থিত হন। পরে ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে মিলিত হন।
মাওলানা ইছহাক হুজুর তাঁর দীর্ঘ জীবনের পুরোটা সময় ইসলামের খেদমত, দ্বীনের প্রচার-প্রসার এবং ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর এ দীর্ঘ পথচলা দক্ষিণ চট্টগ্রামসহ দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত।
উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইছহাক হুজুর চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের শ্রদ্ধেয় পিতা।
সাক্ষাৎকালে তিনি ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া করেন। এ সময় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
মহান আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করুন এবং দ্বীনের খেদমতে তাঁর সকল প্রচেষ্টা কবুল করুন। আমিন।



