29 C
Dhaka
Tuesday, November 17, 2026

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || জাতীয়, ইতিহাস

আজ ১৭ নভেম্বর। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামী নেতা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা ভাসানী। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কৃষক, শ্রমিক, ভূমিহীন ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন তিনি। ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন। ১৯৭৬ সালে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যার দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের নেতৃত্ব দেন।

তাঁর আপসহীন নেতৃত্ব, সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসার কারণে তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি লাভ করেন।

মৃত্যুর পাঁচ দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান ও সংগ্রামী জীবন আজও স্মরণীয় হয়ে আছে।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষ, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles