28 C
Dhaka
Monday, November 16, 2026

৫২ বছর পর পঞ্চগড় সীমান্তে আবারও দেখা মিলল ভারতীয় বুনো ময়ূরের

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || প্রকৃতি

দীর্ঘ ৫২ বছর পর ভারতীয় বুনো ময়ূরের দেখা মেলায় প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। বিরল এই পাখির পুনরায় উপস্থিতি জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞ রেজা খানের নেতৃত্বে অনুসন্ধানী দল গত ৬ নভেম্বর পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ময়ূরের সন্ধান পায়। আইইউসিএন বাংলাদেশের উদ্যোগে পরিচালিত বন্যপ্রাণী অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যবেক্ষণ চালানো হয়।

অনুসন্ধানে প্রথমে চারটি, পরে পাঁচটি এবং সর্বশেষ বাংলাদেশের মাটিতে সাতটি ময়ূর বিচরণ করতে দেখা যায়। পাখিগুলো সীমান্তসংলগ্ন চা-বাগান ও আশপাশের এলাকায় নিয়মিত যাতায়াত করছে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে।

উল্লেখ্য, ২০০০ ও ২০১৫ সালের বাংলাদেশ বন্যপ্রাণী লাল তালিকায় ময়ূরকে বিলুপ্ত হিসেবে মূল্যায়ন করা হয়েছিল। নতুন এই পর্যবেক্ষণ পাখিটির বাংলাদেশে উপস্থিতি ও সংরক্ষণ পরিস্থিতি পুনর্মূল্যায়নের সুযোগ তৈরি করেছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, ময়ূরের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে সীমান্তবর্তী প্রাকৃতিক পরিবেশ ও আবাসস্থল সংরক্ষণ জরুরি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles