মোহাম্মদ হেফাজ উদ্দীন, ডেস্ক রিপোর্ট :
দেশের অর্থনীতিতে নানা চাপের কারণে প্রায় সোয়া কোটি মানুষ নতুন করে দারিদ্রসীমার নিচে নেমে যেতে পারেন—এমন আশঙ্কার কথা উঠে এসেছে সাম্প্রতিক অর্থনৈতিক বিশ্লেষণে।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী, গত চার বছরে বাংলাদেশে প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে দারিদ্রসীমার নিচে চলে গেছেন। একই সময়ে প্রায় সোয়া ছয় কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং মানুষের প্রকৃত আয় কমে যাওয়ায় নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি চাপে রয়েছে।
এর আগে সানেমের এক গবেষণায়ও দেখা যায়, আয় ২৫ শতাংশ কমে গেলে দেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।
অর্থনীতিবিদদের মতে, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


