25 C
Dhaka
Thursday, October 8, 2026

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক, জলকদর নিউজ :

সুন্দরবনের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) প্রয়োজনীয় অনুমোদন ছাড়া গড়ে ওঠা ২৪টি রিসোর্ট ও ইকো-কটেজের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে সন্তোষজনক জবাব ও প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্রের কাগজপত্র না পাওয়ায় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।

বন্ধের নির্দেশ পাওয়া ২৪টি রিসোর্টের মধ্যে খুলনায় ১৮টি, বাগেরহাটে ২টি এবং সাতক্ষীরায় ৪টি রয়েছে। খুলনার রিসোর্টগুলো দাকোপ উপজেলার ঢাংমারী, কৈলাসগঞ্জ ও বানিশান্তা এলাকায় অবস্থিত।

পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক খোন্দকার মো. ফজলুল হক বলেন, পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অনুমোদন ছাড়া কোনো রিসোর্ট পরিচালনা করা যায় না। নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিবেশ ও বন বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন ঘেঁষে অনিয়ন্ত্রিত রিসোর্ট, পর্যটকের বাড়তি আনাগোনা, অতিরিক্ত শব্দ ও আলো এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা বনের সংবেদনশীল প্রতিবেশব্যবস্থা ও বন্যপ্রাণীর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে রিসোর্ট মালিকদের সংগঠনের দাবি, এসব স্থাপনা সুন্দরবনের ভেতরে নয়, সংলগ্ন জনপদে ব্যক্তিমালিকানাধীন জমিতে নির্মিত। তাদের মতে, পরিবেশ রক্ষার পাশাপাশি নিয়ম মেনে কমিউনিটি ট্যুরিজম পরিচালনার সুযোগ থাকা উচিত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles