25 C
Dhaka
Thursday, October 8, 2026

চট্টগ্রামের পর খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীর সন্তান ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীকে খাগড়াছড়ি জেলার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই চিকিৎসক দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা ও প্রশাসনিক দায়িত্বে দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে খাগড়াছড়ির সিভিল সার্জন পদে বদলিপূর্বক পদায়নের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীকে আগামী ১১ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১২ অক্টোবর থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীর চিকিৎসাসেবার পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব পালনেরও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। কর্মজীবনের শুরুতে তিনি বাঁশখালী ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাঁশখালীর সরল গ্রামের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও কামরুন্নাহার দম্পতির সন্তান ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে বাঁশখালীর কালীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।

বাঁশখালীর উপকূলীয় জনপদ থেকে উঠে এসে চিকিৎসাসেবা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে এবার খাগড়াছড়ি জেলার স্বাস্থ্য বিভাগের নেতৃত্বের দায়িত্ব পেলেন তিনি। তার এ পদায়নে বাঁশখালীর চিকিৎসক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles