27 C
Dhaka
Wednesday, October 7, 2026

পশ্চিম চাম্বল মুন্সিখীল বায়তুল মামুন জামে মসজিদের নির্মাণে সহযোগিতার আহ্বান

মোঃ হেফাজ উদ্দীন ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম চাম্বল মুন্সিখীল এলাকার বায়তুল মামুন জামে মসজিদের নির্মাণকাজ চলমান রয়েছে। পুরোনো মসজিদটি ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। তবে নির্মাণকাজ সম্পন্ন করতে প্রয়োজন বড় অঙ্কের অর্থ।

স্থানীয়রা জানান, পুরোনো মসজিদটির কারণে মুসল্লিদের নামাজ আদায়ে বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছিল। এ কারণে মসজিদটি নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে নির্মাণকাজ এগিয়ে চললেও অর্থের সংকট রয়েছে।

এ অবস্থায় মসজিদটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে দেশে ও প্রবাসে অবস্থানরত ধর্মপ্রাণ মুসলমান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে, সে অনুযায়ী সহযোগিতা করলে ইনশাআল্লাহ মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হবে। সকলের সম্মিলিত সহযোগিতায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রয়োজনীয় এই মসজিদটি সুন্দরভাবে নির্মাণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles