নিউজ ডেস্ক
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় নগরীর ৮টি ওয়ার্ডকে হাই-রিস্ক বা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন কার্যক্রম ও জনসচেতনতামূলক অভিযান জোরদার করা হবে।
চসিকের চিহ্নিত রেড জোনের ওয়ার্ডগুলো হলো—
🔴 ২ নম্বর ওয়ার্ড — জালালাবাদ
🔴 ৩ নম্বর ওয়ার্ড — পাঁচলাইশ
🔴 ১০ নম্বর ওয়ার্ড — উত্তর কাট্টলী
🔴 ১৭ নম্বর ওয়ার্ড — পশ্চিম বাকলিয়া
🔴 ১৯ নম্বর ওয়ার্ড — দক্ষিণ বাকলিয়া
🔴 ৩২ নম্বর ওয়ার্ড — আন্দরকিল্লা
🔴 ৩৪ নম্বর ওয়ার্ড — পাথরঘাটা
🔴 ৩৯ নম্বর ওয়ার্ড — দক্ষিণ হালিশহর
চসিক জানিয়েছে, রেড জোন হিসেবে চিহ্নিত এসব এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)


