সম্পাদক কর্তৃক প্রকাশিত :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে “এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় এ+ প্রাপ্তদের সংবর্ধনা ও সবক প্রদান অনুষ্ঠান–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব পুইছড়ী দারুল কুরআন মডেল মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক উন্নয়নে উৎসাহিত করতে সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। অর্থ, শ্রম, সময়, বুদ্ধি ও পরামর্শ দিয়ে যারা অনুষ্ঠানের আয়োজন সফল করতে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সহযোগী ও স্থানীয় এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার সহায়তা আরও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে। এর মাধ্যমে আগামীর প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে আলোকিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী সকলের জন্য মহান আল্লাহর কাছে দান, শ্রম, সময় ও সহযোগিতা কবুল এবং উত্তম প্রতিদানের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানটির আয়োজক পূর্ব পুইছড়ী দারুল কুরআন মডেল মাদ্রাসা, পুইছড়ী, বাঁশখালী, চট্টগ্রাম।
অনুষ্ঠান আয়োজনে নেতৃত্ব দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইউনুছ।



