নিউজরুম এডিটর : জলকদর নিউজ।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়ার আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মনজুর মুহাম্মদ।
সংসদ সদস্যের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়েছে। নিয়োগপত্র অনুযায়ী, চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী গ্রামের মনজুর মুহাম্মদকে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, প্রেস সচিব হিসেবে তিনি গণমাধ্যম সমন্বয়, সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত, প্রেস ব্রিফিং, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারসহ অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, সংসদ সদস্যের মেয়াদকাল ও তাঁর অভিজ্ঞতার আলোকে নিয়োগটি গণ্য হবে। প্রয়োজন হলে নিয়োগের শর্ত সংশোধন বা বাতিল করার ক্ষমতাও সংরক্ষিত রয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসন থেকে আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ নির্বাচিত


