30 C
Dhaka
Monday, September 14, 2026

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক : জলকদর নিউজ, ঢাকা।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা, জাতীয় নাগরিক পার্টির, (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। এরিই মধ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগে বলা হয়েছে, অর্থের একটি অংশ
দুবাইয়ে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে প্রায় ৩ হাজার কোটি টাকা, অস্ট্রেলিয়ায় প্রায় ২ হাজার কোটি টাকা এবং সুইজারল্যান্ডে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা পাচারের কথা বলা হয়েছে।

দুদক অভিযোগ এনেছে, আসিফ মাহমুদ নিয়োগ, বদলি, পদায়ন, পদোন্নতি, টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়মেরও। প্রতিবেদনগুলোতে অভিযোগ করা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা এবং ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি করপোরেশনে কর্মকর্তা নিয়োগে আরও ১২৭ কোটি টাকা লেনদেন হয়েছে। অর্থাৎ এসব নিয়োগসংক্রান্ত অভিযোগে মোট অঙ্ক প্রায় ১৮৭ কোটি টাকা।

এছাড়াও দেশের ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ করা হয়েছে। বিভিন্ন স্থানীয় সরকার প্রকল্পের টেন্ডারে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগগুলো নিয়ে আপত্তি জানিয়েছেন আসিফ মাহমুদ । এর আগে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বিষয়ে দুদকের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন এবং বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles