24 C
Dhaka
Thursday, October 8, 2026

বাঁশখালীর পুঁইছড়ির ১৪ গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবি

মোহাম্মদ হেফাজ উদ্দীন, ডেস্ক রিপোর্ট জলকদর নিউজ :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ১৪টি সড়ক দ্রুত সংস্কার ও নির্মাণের দাবি জানানো হয়েছে। এসব সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে উঠেছে।

এ বিষয়ে বাঁশখালী-১৬ আসনের সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম (এমপি) বরাবর লিখিত আবেদন করেছেন পুঁইছড়ির বাসিন্দা, ইসলামিক আলোচক ও ছাত্রনেতা মুহাম্মদ আমিনুল ইসলাম মুকুল।

আবেদনে বলা হয়, পুঁইছড়ি ইউনিয়নের অনেক গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সড়কগুলো কাদা ও জলাবদ্ধতার কারণে আরও দুর্ভোগ সৃষ্টি করে। এতে স্কুল-মাদরাসার শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি চিকিৎসাসেবা, কৃষিপণ্য পরিবহন এবং হাট-বাজারে যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আবেদনে অগ্রাধিকার ভিত্তিতে যেসব সড়ক সংস্কার বা নির্মাণের দাবি জানানো হয়েছে, সেগুলো হলো—

১. প্রেম বাজার হতে সরলিয়া বাজার পর্যন্ত সড়ক।
২. পূর্ব পুঁইছড়ি মিয়া মার্কেট হতে বহিরবাড়ি পর্যন্ত সড়ক।
৩. প্রেম বাজার হতে হারুন আলী চৌধুরী বাড়ি পর্যন্ত মরজারা রোড।
৪. নাপোড়া দীঘিরপাড় হতে শামশিরখেয়া পর্যন্ত সড়ক।
৫. নাপোড়া স্মার্ট পাড়া হতে মুম্মত কাটা দিয়ে মৌলভী ছৈয়দ রোড পর্যন্ত সড়ক।
৬. পুঁইছড়ি মদিনা মাদরাসা হতে আরবশাহবাজার ব্রিজ পর্যন্ত সড়ক।
৭. ভিপ কল হতে পণ্ডিত কাটা দিয়ে আরবশাহবাজার ব্রিজ পর্যন্ত সড়ক।
৮. পুঁইছড়ি রাণী বর বাড়ি থেকে মুকুলার পাড়া, আবদুর পাড়া, বহনা কাটা হয়ে পুঁইছড়ি মাদরাসা দিয়ে মেইন রাস্তা পর্যন্ত সড়ক।
৯. নাপোড়া দিল মার্কেট হতে ভিলেজার পাড়া পর্যন্ত সড়ক।
১০. বহদ্দারহাট রাস্তার মাথা হতে জংগল নাপোড়া স্কুল পর্যন্ত সড়ক।
১১. পূর্ব পুঁইছড়ি কাচারিপাড়া হতে চেনু মার্কেট হয়ে ধনিয়াকাটা পর্যন্ত সড়ক।
১২. দক্ষিণ পুঁইছড়ি সোলতানিয়া স্কুল হতে নূরার বাঁশের পাড়া হয়ে টেঁটং পর্যন্ত সড়ক।
১৩. পুঁইছড়ি মনোহর আলী হতে নোয়াপাড়া পর্যন্ত সড়ক।
১৪. পূর্ব পুঁইছড়ি কাসিম আলী সড়ক (ফরেস্ট অফিস হতে বুমপাড়া পর্যন্ত)।

আবেদনকারী উল্লেখ করেন, সড়কগুলোর বর্তমান দুরবস্থা বিবেচনা করে জনদুর্ভোগ লাঘব ও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কাজ গ্রহণ করা জরুরি। তিনি সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলামের কাছে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles