নিউজ ডেস্ক, জলকদর :
মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এর সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলি চ্যানেলের ১২ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় আজ ৬ অক্টোবর ২০২৬ মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৪০,০০০ কেজি (৮০০ বস্তা) সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ১ টি বোট জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


