28 C
Dhaka
Thursday, September 3, 2026

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ

জলকদর নিউজ : ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, খেলাপি ঋণের হারের দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৩৩ টাকাই এখন খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ৩২ দশমিক ৭৮ শতাংশ। মাত্র তিন মাস আগে মার্চ মাসে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

ছবিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, খেলাপি ঋণের হারে বাংলাদেশের পরেই রয়েছে আফ্রিকার দেশ চাদ, যেখানে হার ৩১ দশমিক ৫১ শতাংশ। এরপর রয়েছে ইকুয়েটোরিয়াল গিনি (৩০ শতাংশ), আলজেরিয়া (২০ দশমিক ০৫ শতাংশ) এবং ঘানা (১৮ দশমিক ১১ শতাংশ)।

অর্থনীতিবিদ ও ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে পুনঃতফসিল, বিশেষ সুবিধা এবং হিসাবগত নানা পরিবর্তনের মাধ্যমে অনেক সমস্যাগ্রস্ত ঋণ নিয়মিত হিসেবে দেখানো হয়েছিল। সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোর সম্পদের মান যাচাই এবং বিভিন্ন অনিয়ম ও বেনামি ঋণের প্রকৃত চিত্র সামনে আসায় বিপুল পরিমাণ ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, খেলাপি ঋণের এই ঊর্ধ্বগতি ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঋণ আদায় কার্যক্রম জোরদার করা, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles