28.6 C
Dhaka
Monday, November 23, 2026

সাবেক শিবির নেতার উপর বিএনপি কর্মীর হা’ম’লা

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || খবর

আনোয়ারায় উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াত কর্মী মোহাম্মদ তাওহীদুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। এ সময় তাঁকে এলাকা ছেড়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের হুন্দ্বীপ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাওহীদুল ইসলাম জলকদর নিউজকে জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্থানীয় বিএনপি কর্মী দিল মোহাম্মদ অতর্কিতেভাবে তাঁর ওপর হা’ম’লা চালান। এ সময় কোনো কারণ ছাড়াই তাঁকে কিল-ঘুষি মেরে আহত করা হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তাঁকে এলাকা ছেড়ে যাওয়ার হুমকিও দেওয়া হয় বলে জানান তাওহীদ।

মুঠোফোনে জলকদর নিউজকে আরও বলেন, অভিযুক্ত দিল মোহাম্মদের ভাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এবং ৫ আগস্টের পর পুলিশ বাদি হয়ে মা’ম’লা করেন। সেই মামলা আমরা দিয়েছি অভিযোগ করে তিনি আমাকে মারধর করেন।

তবে অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি অভিযুক্ত দিল মোহাম্মদ জলকদর নিউজকে মুঠোফোনে বলেন, এটি আমাদেন পারিবারিক দ্বন্দ্ব, তিনি আমার সম্পর্কে নাতি হন, আমাদের মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়েছে, কোনো মারধরের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, আমার আওয়ামীলীগ করেনা। মসজিদ কমিটির একটি ঘটনা নিয়ে আওয়ামীলীগ বলে মা’ম’লা করেছে শত্রুপক্ষ। আমরা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles