ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || রাজনীতি
তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত এবং দলীয় কর্মকাণ্ডের বাইরে থাকা ৮০ থেকে ৮৫ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দল ও বিভিন্ন গণমাধ্যম সুত্রে জানা গেছে।
এ তালিকায় রয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বিদ্রোহী প্রার্থী লেয়াকত আলী। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান বলে জানা যায়।
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনা এবং সম্ভাব্য অভ্যন্তরীণ বিরোধ কমানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্প্রতি এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও নেতাদের সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার উদ্যোগের খবর প্রকাশিত হয়েছে।



