27 C
Dhaka
Sunday, October 11, 2026

আজ চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন

বিনোদন ডেস্ক | জলকদর নিউজ

আজ ১১ অক্টোবর, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে কেক কেটে দিনটি উদ্‌যাপন করেছেন এই অভিনেত্রী।

মায়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসাভরা শুভেচ্ছা জানিয়েছে ছেলে জয়। তার শুভেচ্ছাবার্তায় লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।’ মা-ছেলের এই ভালোবাসার মুহূর্তটি ভক্তদের নজর কেড়েছে।

অপু বিশ্বাস বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ। ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরের বছর কোটি টাকার কাবিন সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন অপু বিশ্বাস। জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, সুন্দর জীবন ও আগামী দিনের সাফল্য কামনা করছেন ভক্ত-অনুরাগীরা।

জলকদর নিউজের পক্ষ থেকেও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জন্মদিনের শুভেচ্ছা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles