24 C
Dhaka
Friday, October 9, 2026

আট মাস পর উৎপাদনে ফিরে দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা

নিউজ ডেস্ক জলকদর

গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার মাত্র দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) ইউরিয়া সার উৎপাদন।

বুধবার (৭ অক্টোবর) রাতে কারখানার বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকার কারণেই বয়লারে এ ধরনের ত্রুটি দেখা দিতে পারে।

গ্যাসের পর্যাপ্ত চাপ পাওয়ার পর গত সোমবার রাত ৩টা ১০ মিনিটের দিকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছিল। তবে পূর্ণ সক্ষমতায় যেতে না পারলেও দুই দিনে প্রায় ১ হাজার ৬০০ মেট্রিক টন সার উৎপাদন করা হয়েছে।

কারখানার কর্মকর্তারা জানান, বয়লার মেরামতের কাজ চলছে। সমস্যা সমাধান হলে দ্রুত উৎপাদন পুনরায় শুরু করার আশা করা হচ্ছে।

যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন সক্ষমতা ১ হাজার ৭০০ টন। তবে গ্যাসের চাপ ও বিভিন্ন যান্ত্রিক সমস্যার কারণে বর্তমানে দৈনিক প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টন উৎপাদনের সক্ষমতা রয়েছে। স্বাভাবিক গ্যাস সরবরাহ থাকলে মাসে প্রায় ২০০ কোটি টাকার সার উৎপাদন সম্ভব এবং এতে প্রায় ৬০ কোটি টাকা মুনাফা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কারখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তালিকাভুক্ত প্রায় ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে দেশের ২১টি জেলায় সার সরবরাহ করে থাকে। ফলে উৎপাদন বন্ধ হওয়ায় কৃষকদের সার সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles