27 C
Dhaka
Friday, October 9, 2026

সিলেটে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

সিলেট জেলা প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ অক্টোবর) রাতে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। একই সময়ে বিএনপির দুই পক্ষ ওই এলাকায় গণপদযাত্রা, সভা ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল।

নিষেধাজ্ঞার আওতায় ওই এলাকায় সভা, সমাবেশ, মিছিলসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত এবং লাঠিসোঁটা ও বিস্ফোরকদ্রব্য বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles